সংকলন ১৩- শেষ বিকেলের কোকিলটা-আল মামুন কৌশিক
- এই যে মিস্টার। এভাবে হা করে কি দেখছেন? ধ্রুব চশমাটা কপাল থেকে নামিয়ে চোখে চাপিয়ে পিটি পিট করে তাকিয়ে দেখলো অপরিচিত কণ্ঠস্বরের মালিকিন কে। - জি আমাকে বলছেন? - হ্যা আমি আপনাকেই বলছি। ওভাবে পানির দিকে হা করে তাকিয়ে কি দেখছেন? দেখে তো মনে হয় চশমা ছাড়া কিছু দেখেন না। - না কিছু দেখছি না। ভাবছিলাম। আপনাকে ঠিক... কথা শেষ করার আগেই মেয়েটি বললো, - আমার নাম ফারিয়া। আমি কি আপনার সাথে বসে কিছু সময় গল্প করতে পারি? - জি বসুন। হতবুদ্ধি ভাবটা ধ্রুবর চেহারাটা থেকে সরে নিই। - আমার দিকে ওভাবে তাকিয়ে থাকবেন না। অস্বস্তি লাগে। এর আগে আমার মতো সুন্দরী কি দেখেননি নাকি? - না মানে... - শুনুন আমি ভদ্র ঘরের মেয়ে। একটু ঝামেলায় পড়েছি। সামান্য সাহায্য দরকার। ধ্রুব এসবের কিছুই বুঝতে পারছে না। আজকে ওর রুমমেট অনিক তার গার্লফ্রেন্ড নিয়ে এসেছে মেসে। তাই ধ্রুবকে বলেছে কিছুক্ষনের জন্য বাইরে থেকে ঘুরে আসতে। ধ্রুব বাসা থেকে বের হয়ে ধানমণ্ডি লেকে অযথাই বসে ছিলো। এখন না জানি কোন ঝামেলায় তাকে পড়তে হয়। - দেখুন খারাপ মেয়ে ভাববেন না। একটু হেল্প করুন প্লিজ। - আচ্ছা বলুন আমি কিভাবে সাহায্য করবো। আমার কাছে তো কোন টাকা নেই। - আ...